ব্রেকিং নিউজ
পঞ্চগড় ডায়াবেটিক সমিতির ৩৩ বছরের পথচলা, আধুনিক চিকিৎসাসেবায় যুক্ত হচ্ছে নতুন সম্ভাবনা পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে ক্রয়াদেশ স্থানান্তরের অভিযোগ, বড় সুবিধাভোগী ভারত বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতার ধাক্কা, কয়েক শ মিলিয়ন ডলারের ক্রয়াদেশ ভারতে সরিয়ে নিল বৈশ্বিক ব্র্যান্ড গোদাগাড়ীতে ১১০ প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল ও খাদ্যসামগ্রী বিতরণ নেত্রকোনায় জাল জন্মনিবন্ধনে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা বাবা মেয়ে, গ্রেপ্তার ৪ হেফাজতের বিক্ষোভে বন্ধ তাহেরীর মাহফিল, অনুমতি দেয়নি প্রশাসন
×

মাওলানা আবুল কাশেম
প্রকাশ : ৩/১০/২০২১ ৫:২৩:০৫ PM

নির্জীব মনের চৌকাঠ...

ভেঙে যাচ্ছে অস্তিত্বের দেয়াল
ভীষণ মন খারাপের দিনে, 
বৃষ্টি বুঝি নামলো ঐ। 

আগুন্তকের মতো ঝড়ো হাওয়া এসে 
তছনছ করে দিয়ে গেলো
সাজানো সংসার। 

এক চিলতে উঠোনে কাঁচা সোনা রোদ উঁকি দেয়,
দূর্বা ঘাসের উপর জমানো গত রাতের শিশির
দূত্যি ছড়ায় ম্লান মুখে। 

নিঃশ্চুপ আমি অহেতুক মনকে আর প্রশ্ন করি না, 
ভেঙে পড়া মন ব্যকুল হয়ে উঠে 
এক মুঠো সুখ খুঁজতে। 

ভেঙে যায়.. ভেঙে পড়ে মনের দেয়াল 
ভেজা চোখের কার্ণিসে জমে দুঃখ শতশত 
আমি কেবল ধৈর্য ধরি।

দুঃখের আরশিতে রেখে চোখ
শত আনন্দের মাপকাঠি টুকরো টুকরো করে
খসে পড়ে ভাঙা মনের চৌকাঠে। 

দিন যায়.. মাস যায় 
নিয়তির চাকা স্হবির রয়। 
ঘুঁটঘুঁটে কালো আঁধার সরিয়ে 
দু' হাত পেতে আলো খুঁজি সুখের জানালায়।